মূল অংশে যান
আপনি কি একজন সৃজনশীল কারিগর? JADUZ-এ বিক্রেতা হোন →
Little Kohinoor Studio, ঢাকা

রক্তিমা – লাল, সাদা ও সোনালি উৎসবের চুড়ি

৳৫১০

ডেলিভারি ঢাকায় ৳৭০, ঢাকার বাইরে ৳১৩০ · ক্যাশ অন ডেলিভারি

  • হাতে তৈরি সূক্ষ্ম ফ্যাব্রিক ও ডেকোরেটিভ কাজ
  • লাল, সাদা ও সোনালির সুন্দর সমন্বয়
  • ফুল সেটে ৭ পিস, ইচ্ছামতো সংখ্যা পরিবর্তনের সুযোগ
  • নিজের পছন্দমতো রং কাস্টমাইজ করা যাবে
  • ডিজাইন কাস্টমাইজ করলে অতিরিক্ত মূল্য প্রযোজ্য
ধরন
১
মাত্র ৩টি বাকি

৳৫১০ডেলিভারি +৳৭০–৳১৩০

  • ক্যাশ অন ডেলিভারি
  • দরজায় দেখে নিন
  • প্রত্যেক কারিগর যাচাই করা
এই জিনিস নিয়ে প্রশ্ন? হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন

শেয়ার করুন

গল্পটা

বাঙালির উৎসবের সাজে লাল, সাদা আর সোনালির মেলবন্ধন নিয়ে তৈরি আমাদের হাতে বানানো চুড়ির সেট – রক্তিমা। পূজা ও পহেলা বৈশাখের সাজের কথা মাথায় রেখে তৈরি এই চুড়িগুলোতে রয়েছে প্রিমিয়াম ফ্যাব্রিক, মিরর, জরি, সুতা, কুন্দন ও সিকুইনের কাজ। ফুল সেটে থাকছে ৭ পিস চুড়ি। তবে চাইলে নিজের পছন্দমতো চুড়ির সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। সে অনুযায়ী দাম পরিবর্তিত হবে। আপনার পছন্দ অনুযায়ী রং পরিবর্তন করা যাবে। ডিজাইন কাস্টমাইজ করলেও দাম পরিবর্তিত হবে। পূজা, পহেলা বৈশাখ কিংবা যেকোনো উৎসবের সাজে মানিয়ে যাবে রক্তিমা।

পার্সেলে যা থাকবে

এক সেটে ৭ পিস চুড়ি। ক্রেতার পছন্দ অনুযায়ী চুড়ির সংখ্যা বাড়ানো বা কমানো যাবে এবং সে অনুযায়ী দাম নির্ধারিত হবে।

যত্ন

চুড়িগুলো পানি থেকে দূরে রাখুন। জোরে ঘষাঘষি করবেন না। ব্যবহারের পর নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে যত্নসহকারে সংরক্ষণ করুন।

খুঁটিনাটি

ওজন
৩৫০–৪০০ গ্রাম
রং
লাল, সাদা ও সোনালি; পছন্দমতো রং কাস্টমাইজ করা যাবে।
উপকরণ
প্লাস্টিকের চুড়ির বেস, প্রিমিয়াম ফ্যাব্রিক, DIY কমলা-সাদা কাপড়, মিরর, জরি, সুতা, কুন্দন ও সিকুইন।
বানাতে সময়
৩ দিনের হাতের কাজ
বিভাগ
গয়না
অন্য নামে
handmade bangles, festive bangles, red white bangles, Puja jewellery, Pohela Boishakh, kundan bangles, mirror work bangles, fabric bangles, Bengali jewellery, custom bangles

কারিগরের সঙ্গে পরিচয়

Little Kohinoor Studio

Little Kohinoor Studio

হাতে গড়া গয়নাঢাকা

“Every pieces are made by my soul ♥️”

ছোটবেলা থেকেই নিজের হাতে কিছু তৈরি করার স্বপ্ন ছিল। সেই ভালো লাগা থেকেই নিজের চেষ্টায় আর্ট শেখা এবং ধীরে ধীরে Handmade Jewellery তৈরির প্রতি ভালোবাসা জন্মানো। বিদেশের Jewellery Artist-দের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল এই ছোট্ট পথচলা। আর Little Kohinoor Studio নামটার পেছনেও রয়েছে আমার খুব প্রিয় একটি গল্প। সবসময় ভেবেছি, জীবনে কখনো নিজের কিছু শুরু করতে পারলে সেটার নাম রাখব আমার মায়ের নামে। তাই আমার এই ছোট্ট স্বপ্নের নামটাও আম্মুকে ঘিরেই। 😇🤗 পড়াশোনার পাশাপাশি Little Kohinoor Studio আমার এক টুকরো শান্তির জায়গা, যেখানে গয়না থেকে শুরু করে Canvas Painting, Clay Art—সবকিছুতেই মিশে থাকে আমার সময়, পরিশ্রম আর ভালোবাসা। আমার ইচ্ছে, আমার হাতে তৈরি প্রতিটি জিনিস কারও না কারও প্রিয় হয়ে উঠুক। আপনাদের প্রতিটি অর্ডার শুধু একটি কেনাকাটা নয়, আমার ছোট্ট স্বপ্নকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। ❤️

দোকানে যান

রিভিউ

এখনো কোনো রিভিউ নেই।

শুধু যে ক্রেতারা পণ্যটি হাতে পেয়েছেন, তাঁরাই রিভিউ দিতে পারেন।

Little Kohinoor Studio-এর আরও কাজ

সব দেখুন

আরও হাতে গড়া গয়না

সব দেখুন
Little Kohinoor Studio-এর তৈরি কোরিকা, ঢাকা

কোরিকা

৳২৪০

Little Kohinoor Studio, ঢাকা

২ দিনে বানানো হয়

জেনে রাখুন

৭ পিসের কম বা বেশি চুড়ি নেওয়া যাবে?

হ্যাঁ। সাধারণ সেটে ৭ পিস চুড়ি থাকে। তবে আপনার পছন্দ অনুযায়ী চুড়ির সংখ্যা বাড়ানো বা কমানো যাবে। সে অনুযায়ী দাম পরিবর্তিত হবে।

নিজের পছন্দমতো রং নেওয়া যাবে?

হ্যাঁ। আপনার পছন্দ অনুযায়ী রং পরিবর্তন করা যাবে। তবে ডিজাইন কাস্টমাইজ করলে অতিরিক্ত মূল্য প্রযোজ্য হবে।

কোন কোন সাইজ পাওয়া যাবে?

রক্তিমা ২.৪, ২.৬ ও ২.৮ – এই তিনটি সাইজে পাওয়া যাবে।

চুড়িগুলোর যত্ন কীভাবে নিতে হবে?

পানি থেকে দূরে রাখুন। জোরে ঘষবেন না। ব্যবহারের পর নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে রাখুন।

ফুল সেটের ওজন কত?

৭ পিসের সেটের আনুমানিক ওজন ৩৫০–৪০০ গ্রাম। চুড়ির সাইজ অনুযায়ী ওজনে সামান্য পরিবর্তন হতে পারে।

কবে পৌঁছাবে?

আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি, আর কারিগর ৪৮ ঘণ্টার মধ্যে প্যাক করেন। এরপর কুরিয়ারে সাধারণত ঢাকার ভেতরে ২–৩ দিন আর ঢাকার বাইরে ৪–৫ দিন লাগে। অর্ডারে বানানো জিনিসে বানানোর সময় যোগ হয়।

কীভাবে টাকা দেব, ডেলিভারি খরচ কত?

ক্যাশ অন ডেলিভারি: পার্সেল পৌঁছালে কুরিয়ারকে টাকা দিন। এক অর্ডারে সর্বোচ্চ ৩ জন কারিগরের জিনিসে ডেলিভারি ঢাকার ভেতরে ৳৭০, বাইরে ৳১৩০।

ভাঙা বা ভুল জিনিস এলে?

টাকা দেওয়ার আগে রাইডারের সামনে পার্সেল খুলে দেখুন। ভাঙা বা ভুল হলে ফেরত দিন, কোনো টাকা দিতে হবে না। রাইডার চলে যাওয়ার পর আর ফেরত দেওয়া যায় না।