
Little Kohinoor Studio-এর কথা
ছোটবেলা থেকেই নিজের হাতে কিছু তৈরি করার স্বপ্ন ছিল। সেই ভালো লাগা থেকেই নিজের চেষ্টায় আর্ট শেখা এবং ধীরে ধীরে Handmade Jewellery তৈরির প্রতি ভালোবাসা জন্মানো। বিদেশের Jewellery Artist-দের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল এই ছোট্ট পথচলা। আর Little Kohinoor Studio নামটার পেছনেও রয়েছে আমার খুব প্রিয় একটি গল্প। সবসময় ভেবেছি, জীবনে কখনো নিজের কিছু শুরু করতে পারলে সেটার নাম রাখব আমার মায়ের নামে। তাই আমার এই ছোট্ট স্বপ্নের নামটাও আম্মুকে ঘিরেই। 😇🤗 পড়াশোনার পাশাপাশি Little Kohinoor Studio আমার এক টুকরো শান্তির জায়গা, যেখানে গয়না থেকে শুরু করে Canvas Painting, Clay Art—সবকিছুতেই মিশে থাকে আমার সময়, পরিশ্রম আর ভালোবাসা। আমার ইচ্ছে, আমার হাতে তৈরি প্রতিটি জিনিস কারও না কারও প্রিয় হয়ে উঠুক। আপনাদের প্রতিটি অর্ডার শুধু একটি কেনাকাটা নয়, আমার ছোট্ট স্বপ্নকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। ❤️





























