মূল অংশে যান
আপনি কি একজন সৃজনশীল কারিগর? JADUZ-এ বিক্রেতা হোন →
Little Kohinoor Studio, ঢাকা

কোরিকা

৳২৪০

ডেলিভারি ঢাকায় ৳৭০, ঢাকার বাইরে ৳১৩০ · ক্যাশ অন ডেলিভারি

অর্ডারে বানানো, ২ দিনে
  • কড়ি দিয়ে হাতে তৈরি কানের দুল
  • সুতির সুতায় বানানো রঙিন বল
  • দুটি ধরন: মাল্টিকালার, অথবা আপনার পছন্দের এক রং
  • হুকসহ প্রায় ৪ ইঞ্চি (১০ সেমি), হুক ছাড়া প্রায় ৩.৫ ইঞ্চি (৯ সেমি)
  • যেকোনো শাড়ি বা কুর্তির সঙ্গে মানানসই

৳২৪০ডেলিভারি +৳৭০–৳১৩০

  • ক্যাশ অন ডেলিভারি
  • দরজায় দেখে নিন
  • প্রত্যেক কারিগর যাচাই করা
এই জিনিস নিয়ে প্রশ্ন? হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন

শেয়ার করুন

গল্পটা

কোরিকা হাতে তৈরি একজোড়া কানের দুল, যার মূল আকর্ষণ কড়ি। কড়ি থেকেই নাম কোরিকা। দুলে আছে সুতির সুতায় বানানো রঙিন বল। দুটি ধরন আছে: মাল্টিকালার বল, অথবা এক রঙের বল। এক রঙের দুল আপনার পছন্দের রঙে বানিয়ে দেওয়া যায়। প্রতিটি জোড়া অর্ডার অনুযায়ী তৈরি হয়। মাপ: কানের হুকসহ দুলের দৈর্ঘ্য প্রায় ৪ ইঞ্চি (১০ সেমি), হুক ছাড়া প্রায় ৩.৫ ইঞ্চি (৯ সেমি)। যেকোনো ধরনের শাড়ি বা কুর্তির সঙ্গে সহজে মানিয়ে যায়।

পার্সেলে যা থাকবে

one packet earring with earring card

যত্ন

ব্যবহারের পর দুলজোড়া একটি বাক্সে রেখে দিন। মোচড়াবেন না এবং ধুতে যাবেন না। হালকা ঝেড়ে নরম, পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুছে তুলে রাখুন।

খুঁটিনাটি

মাপপ্রস্থ × উচ্চতা
২ × ৯ সেমি
ওজন
৫০ গ্রাম
রং
লালহলুদসবুজসাদানীলবহুরঙামাল্টিকালার, অথবা আপনার পছন্দের এক রং
উপকরণ
কড়ি; সুতির সুতায় তৈরি বল
বানাতে সময়
২ দিনের হাতের কাজ
বিভাগ
গয়না
অন্য নামে
cowrie earrings, kori earrings, handmade earrings, cotton thread earrings, colourful earrings, saree earrings, kurti earrings, কড়ির কানের দুল, হাতে তৈরি দুল, Bangladeshi jewellery

কারিগরের সঙ্গে পরিচয়

Little Kohinoor Studio

Little Kohinoor Studio

হাতে গড়া গয়নাঢাকা

“Every pieces are made by my soul ♥️”

ছোটবেলা থেকেই নিজের হাতে কিছু তৈরি করার স্বপ্ন ছিল। সেই ভালো লাগা থেকেই নিজের চেষ্টায় আর্ট শেখা এবং ধীরে ধীরে Handmade Jewellery তৈরির প্রতি ভালোবাসা জন্মানো। বিদেশের Jewellery Artist-দের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল এই ছোট্ট পথচলা। আর Little Kohinoor Studio নামটার পেছনেও রয়েছে আমার খুব প্রিয় একটি গল্প। সবসময় ভেবেছি, জীবনে কখনো নিজের কিছু শুরু করতে পারলে সেটার নাম রাখব আমার মায়ের নামে। তাই আমার এই ছোট্ট স্বপ্নের নামটাও আম্মুকে ঘিরেই। 😇🤗 পড়াশোনার পাশাপাশি Little Kohinoor Studio আমার এক টুকরো শান্তির জায়গা, যেখানে গয়না থেকে শুরু করে Canvas Painting, Clay Art—সবকিছুতেই মিশে থাকে আমার সময়, পরিশ্রম আর ভালোবাসা। আমার ইচ্ছে, আমার হাতে তৈরি প্রতিটি জিনিস কারও না কারও প্রিয় হয়ে উঠুক। আপনাদের প্রতিটি অর্ডার শুধু একটি কেনাকাটা নয়, আমার ছোট্ট স্বপ্নকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। ❤️

দোকানে যান

রিভিউ

এখনো কোনো রিভিউ নেই।

শুধু যে ক্রেতারা পণ্যটি হাতে পেয়েছেন, তাঁরাই রিভিউ দিতে পারেন।

Little Kohinoor Studio-এর আরও কাজ

সব দেখুন

আরও হাতে গড়া গয়না

সব দেখুন

জেনে রাখুন

দুলগুলো কত লম্বা?

কানের হুকসহ প্রায় ৪ ইঞ্চি (১০ সেমি), আর হুক ছাড়া প্রায় ৩.৫ ইঞ্চি (৯ সেমি)।

আমি কি রং বেছে নিতে পারব?

দুটি ধরন আছে: মাল্টিকালার বল, অথবা এক রঙের বল। এক রঙের দুল আপনার পছন্দের রঙে বানিয়ে দেওয়া যায়, কারণ প্রতিটি জোড়া অর্ডার অনুযায়ী তৈরি হয়।

দুলগুলো কী দিয়ে তৈরি?

কড়ি এবং সুতির সুতায় বানানো রঙিন বল দিয়ে তৈরি।

কীভাবে যত্ন নেব?

ব্যবহারের পর বাক্সে রেখে দিন। মোচড়াবেন না এবং ধুতে যাবেন না। হালকা ঝেড়ে নরম, পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুছে তুলে রাখুন।

এগুলো কী কী পোশাকের সঙ্গে পরা যায়?

যেকোনো ধরনের শাড়ি বা কুর্তির সঙ্গে সহজে মানিয়ে যায়।

কবে পৌঁছাবে?

আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি, আর কারিগর ৪৮ ঘণ্টার মধ্যে প্যাক করেন। এরপর কুরিয়ারে সাধারণত ঢাকার ভেতরে ২–৩ দিন আর ঢাকার বাইরে ৪–৫ দিন লাগে। অর্ডারে বানানো জিনিসে বানানোর সময় যোগ হয়।

কীভাবে টাকা দেব, ডেলিভারি খরচ কত?

ক্যাশ অন ডেলিভারি: পার্সেল পৌঁছালে কুরিয়ারকে টাকা দিন। এক অর্ডারে সর্বোচ্চ ৩ জন কারিগরের জিনিসে ডেলিভারি ঢাকার ভেতরে ৳৭০, বাইরে ৳১৩০।

ভাঙা বা ভুল জিনিস এলে?

টাকা দেওয়ার আগে রাইডারের সামনে পার্সেল খুলে দেখুন। ভাঙা বা ভুল হলে ফেরত দিন, কোনো টাকা দিতে হবে না। রাইডার চলে যাওয়ার পর আর ফেরত দেওয়া যায় না।