
পিন্টারেস্ট অনুপ্রাণিত হাতে আঁকা কাঠের চুড়ি
১ মাসের ওয়ারেন্টি
স্বাভাবিক ব্যবহারে নষ্ট হলে কারিগর বদলে দেবেন।
যা কভার করে
মুছলে রং উঠে গেলে
যা কভার করে না
বেশি জোরে বারি মেরে ভেঙে ফেললে। অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দিলে পরে নষ্ট হলে । জোরে ঘষা দিয়ে রং উঠিয়ে ফেললে ।
পার্সেল হাতে পাওয়ার দিন থেকে ওয়ারেন্টি শুরু।
কীভাবে ব্যবহার করবেন
অর্ডার নম্বর আর সমস্যার একটি ছবি দিয়ে JADUZ-কে মেসেজ করুন। আমরা কারিগরের সঙ্গে মেরামত বা বদলের ব্যবস্থা করব।
JADUZ-এর সঙ্গে যোগাযোগ৳২৬০
ডেলিভারি ঢাকায় ৳৭০, ঢাকার বাইরে ৳১৩০ · ক্যাশ অন ডেলিভারি
- Pinterest-inspired সফট কালারের নান্দনিক ডিজাইন
- Mont Marte acrylic colour দিয়ে হাতে আঁকা কাঠের চুড়ি
- ধাপে ধাপে রং ও protective varnish finishing
- নিজের পছন্দমতো ডিজাইন ও কালার কম্বিনেশনে কাস্টমাইজ করা যাবে
- ২.৪, ২.৬ ও ২.৮সাইজে পাওয়া যায়; একটি বা একাধিক অর্ডার করা যাবে
- ক্যাশ অন ডেলিভারি
- দরজায় দেখে নিন
- প্রত্যেক কারিগর যাচাই করা
- ক্যাশ অন ডেলিভারিহাতে পেয়ে কুরিয়ারকে টাকা দিন।
- দরজায় দেখে নিনরাইডারের সামনেই খুলে দেখুন। ঠিক না হলে ফেরত দিন।
- যাচাই করা কারিগরবিক্রির আগে JADUZ প্রত্যেক কারিগরকে যাচাই করে।
গল্পটা
প্রতিদিনের সাজে একটু রং আর সৃজনশীলতা যোগ করতে নিয়ে এলাম Pinterest-inspired এই সুন্দর হ্যান্ডপেইন্টেড কাঠের চুড়িগুলো। Pinterest-এ দেখা সুন্দর সফট কালারের মেশিনমেড চুড়িগুলো থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিটি চুড়ি হাতে তৈরি ও হাতে আঁকা হয়েছে। কাঠের বেসের ওপর Mont Marte acrylic colour দিয়ে ধাপে ধাপে রং করা হয়। এরপর সুন্দর ফিনিশিং এবং সুরক্ষার জন্য ব্যবহার করা হয় varnish। এই চুড়িগুলোর সবচেয়ে সুন্দর দিক হলো, নিজের পছন্দমতো ডিজাইন ও কালার কম্বিনেশনে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। পছন্দের রং, প্যাটার্ন কিংবা নিজের কোনো আইডিয়া থাকলে সেটি অনুযায়ী তৈরি করে নেওয়া যাবে। পছন্দমতো একটি অথবা একাধিক চুড়ি অর্ডার করতে পারবেন। ডিজাইনের জটিলতা অনুযায়ী কাস্টমাইজড চুড়ির দাম ভিন্ন হতে পারে। ইউনিভার্সিটি, অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা প্রতিদিনের পোশাকের সঙ্গে একটু আলাদা ও কিউট লুক আনতে এই চুড়িগুলো হতে পারে সুন্দর একটি অ্যাকসেসরি। প্রতিটি চুড়ি হাতে তৈরি হওয়ায় মাপে প্রায় ১–২ মিমি পর্যন্ত সামান্য পার্থক্য থাকতে পারে।
পার্সেলে যা থাকবে
অর্ডার অনুযায়ী হাতে আঁকা কাঠের চুড়ি। প্রতিটি চুড়ি পলিব্যাগে মুড়িয়ে বাবল র্যাপ দিয়ে প্যাক করা হবে। ছয়টির বেশি চুড়ি অর্ডার করলে অতিরিক্ত সুরক্ষার জন্য পার্সেল বক্সে দেওয়া হবে।
যত্ন
চুড়িতে varnish দেওয়া থাকলেও দীর্ঘসময় পানিতে ভিজিয়ে রাখবেন না। পানি লাগলে দ্রুত নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ব্যবহারের পর হালকাভাবে মুছে যত্ন করে সংরক্ষণ করুন। চুড়ি ফেলে দেওয়া বা রঙের ওপর ঘষা লাগা থেকে বিরত থাকুন।
খুঁটিনাটি
- ওজন
- ৭৫ গ্রাম
- রং
- বহুরঙালালহলুদসরিষা হলুদগোলাপিসাদানিজের পছন্দমতো যেকোনো রঙের কম্বিনেশনে তৈরি করা যাবে।
- উপকরণ
- কাঠের চুড়ির বেস, Mont Marte acrylic colour এবং protective varnish।
- বানাতে সময়
- ৬ দিনের হাতের কাজ
- বিভাগ
- গয়না
- কারুকাজ
- হাতে গড়া গয়না
- অন্য নামে
- hand-painted bangles, wooden bangles, custom bangles, Pinterest style jewellery, handmade jewellery, colourful bangles, acrylic painted bangles, কাঠের চুড়ি, হ্যান্ডপেইন্টেড চুড়ি, কাস্টম চুড়ি
কারিগরের সঙ্গে পরিচয়

ছোটবেলা থেকেই নিজের হাতে কিছু তৈরি করার স্বপ্ন ছিল। সেই ভালো লাগা থেকেই নিজের চেষ্টায় আর্ট শেখা এবং ধীরে ধীরে Handmade Jewellery তৈরির প্রতি ভালোবাসা জন্মানো। বিদেশের Jewellery Artist-দের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল এই ছোট্ট পথচলা। আর Little Kohinoor Studio নামটার পেছনেও রয়েছে আমার খুব প্রিয় একটি গল্প। সবসময় ভেবেছি, জীবনে কখনো নিজের কিছু শুরু করতে পারলে সেটার নাম রাখব আমার মায়ের নামে। তাই আমার এই ছোট্ট স্বপ্নের নামটাও আম্মুকে ঘিরেই। 😇🤗 পড়াশোনার পাশাপাশি Little Kohinoor Studio আমার এক টুকরো শান্তির জায়গা, যেখানে গয়না থেকে শুরু করে Canvas Painting, Clay Art—সবকিছুতেই মিশে থাকে আমার সময়, পরিশ্রম আর ভালোবাসা। আমার ইচ্ছে, আমার হাতে তৈরি প্রতিটি জিনিস কারও না কারও প্রিয় হয়ে উঠুক। আপনাদের প্রতিটি অর্ডার শুধু একটি কেনাকাটা নয়, আমার ছোট্ট স্বপ্নকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। ❤️
রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।
শুধু যে ক্রেতারা পণ্যটি হাতে পেয়েছেন, তাঁরাই রিভিউ দিতে পারেন।
Little Kohinoor Studio-এর আরও কাজ
সব দেখুন


−১৬%ঘূর্ণি – হাতে আঁকা কাঠের স্টাড কানের দুল
৳৪২আগের দাম৳৫০
Little Kohinoor Studio, ঢাকা
মঙ্গল ৯:১৪ PM পর্যন্ত
আরও হাতে গড়া গয়না
সব দেখুন


হাতে তৈরি ক্রোশে অ্যাডজাস্টেবল ব্রেসলেট – রোজ ও সানফ্লাওয়ার ডিজাইন
৳১০০
কুশি ঘর, মাগুরা
৭ দিনে বানানো হয়
জেনে রাখুন
আমি কি নিজের পছন্দমতো রং ও ডিজাইন দিতে পারব?
অবশ্যই! আপনার পছন্দের যেকোনো রঙের কম্বিনেশন ও ডিজাইনে চুড়ি কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিজাইনের জটিলতা অনুযায়ী দাম ভিন্ন হতে পারে।
কোন কোন সাইজে চুড়ি পাওয়া যাবে?
২-৪, ২-৬ ও ২-৮ সাইজে পাওয়া যাবে। এগুলোর ভেতরের ব্যাস আনুমানিক ৫.৫ সেমি, ৬.২ সেমি ও ৭ সেমি। নিজের হাতে যে সাইজের চুড়ি সাধারণত পরেন, সেই অনুযায়ী অর্ডার করুন। হাতে তৈরি হওয়ার কারণে মাপে প্রায় ১–২ মিমি পার্থক্য হতে পারে।
আমি কি শুধু একটি চুড়ি অর্ডার করতে পারব?
অবশ্যই! আপনি চাইলে একটি অথবা একাধিক চুড়ি অর্ডার করতে পারবেন। প্রতিটি চুড়ির দাম আলাদাভাবে নির্ধারিত।
চুড়িগুলো কি পানিতে নষ্ট হবে?
চুড়িতে protective varnish দেওয়া আছে, যা পানির বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দেয়। তবে পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়। পানি লাগলে দ্রুত মুছে শুকিয়ে নেবেন।
অর্ডারের সঙ্গে কী ধরনের প্যাকেজিং দেওয়া হবে?
প্রতিটি চুড়ি পলিব্যাগে মুড়িয়ে বাবল র্যাপ দিয়ে প্যাক করা হবে। ছয়টির বেশি চুড়ি অর্ডার করলে পার্সেল বক্সেও প্যাক করা হবে।
কবে পৌঁছাবে?
আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি, আর কারিগর ৪৮ ঘণ্টার মধ্যে প্যাক করেন। এরপর কুরিয়ারে সাধারণত ঢাকার ভেতরে ২–৩ দিন আর ঢাকার বাইরে ৪–৫ দিন লাগে। অর্ডারে বানানো জিনিসে বানানোর সময় যোগ হয়।
কীভাবে টাকা দেব, ডেলিভারি খরচ কত?
ক্যাশ অন ডেলিভারি: পার্সেল পৌঁছালে কুরিয়ারকে টাকা দিন। এক অর্ডারে সর্বোচ্চ ৩ জন কারিগরের জিনিসে ডেলিভারি ঢাকার ভেতরে ৳৭০, বাইরে ৳১৩০।
ভাঙা বা ভুল জিনিস এলে?
টাকা দেওয়ার আগে রাইডারের সামনে পার্সেল খুলে দেখুন। ভাঙা বা ভুল হলে ফেরত দিন, কোনো টাকা দিতে হবে না। রাইডার চলে যাওয়ার পর আর ফেরত দেওয়া যায় না।
