মূল অংশে যান
আপনি কি একজন সৃজনশীল কারিগর? JADUZ-এ বিক্রেতা হোন →
Little Kohinoor Studio, ঢাকা

লীলা – লাল-সাদা সেমি ব্রাইডাল চুড়ির সেট

৳৫৫০

ডেলিভারি ঢাকায় ৳৭০, ঢাকার বাইরে ৳১৩০ · ক্যাশ অন ডেলিভারি

  • পাঁচ পিসের সম্পূর্ণ ট্র্যাডিশনাল চুড়ির সেট
  • একটি মোটা বালা, দুটি পলা ও দুটি চিকন চুড়ি
  • পাতার আকৃতির মিরর সিকুইন ও জরি সুতার কাজ
  • সোনালি ঘুঙুরের সুন্দর ডিটেইলিং
  • সাইজ: ২.৪, ২.৬ ও ২.৮
১

৳৫৫০ডেলিভারি +৳৭০–৳১৩০

  • ক্যাশ অন ডেলিভারি
  • দরজায় দেখে নিন
  • প্রত্যেক কারিগর যাচাই করা
এই জিনিস নিয়ে প্রশ্ন? হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন

শেয়ার করুন

গল্পটা

লাল আর সাদার চিরচেনা সুন্দর মেলবন্ধনে তৈরি 'লীলা'। যারা ঐতিহ্যবাহী চুড়ি পরতে ভালোবাসেন, তাদের জন্য এই পাঁচ পিসের সেটটি। সেটটিতে থাকছে একটি মোটা বালা, দুটি পলা এবং দুটি চিকন চুড়ি। প্রতিটি চুড়িতে রয়েছে পাতার আকৃতির মিরর সিকুইন, জরি সুতার কাজ এবং ছোট ছোট সোনালি ঘুঙুরের ব্যবহার। সব মিলিয়ে ডিজাইনটিতে ফুটে উঠেছে একটি সুন্দর ঐতিহ্যবাহী লুক। মজবুত প্লাস্টিকের বেসের ওপর যত্ন নিয়ে তৈরি এই সেটে লাল-সাদার সঙ্গে গোল্ডেন ডিটেইলিং একটি আলাদা সৌন্দর্য যোগ করেছে। বিয়ে, উৎসব, বিশেষ অনুষ্ঠান কিংবা শাড়ির সঙ্গে ট্র্যাডিশনাল লুক—সবকিছুর সঙ্গেই মানিয়ে যাবে লীলা। সাইজ পাওয়া যাচ্ছে: ২.৪, ২.৬ ও ২.৮।

পার্সেলে যা থাকবে

একটি সম্পূর্ণ পাঁচ পিসের লীলা সেট: ১টি মোটা বালা, ২টি পলা ও ২টি চিকন চুড়ি।

যত্ন

চুড়িতে পানি লাগাবেন না। অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলুন, এতে সাজানো অংশের ক্ষতি হতে পারে। ব্যবহারের পর নরম কাপড় দিয়ে আলতো করে মুছে বক্সে সংরক্ষণ করুন।

খুঁটিনাটি

ওজন
৩০০ গ্রাম
রং
লালসাদালাল-সাদা রঙের সঙ্গে সোনালি ডিটেইলিং।
উপকরণ
মজবুত প্লাস্টিক বেস, পাতার আকৃতির মিরর সিকুইন, জরি সুতা ও সোনালি ঘুঙুর।
বানাতে সময়
৪ দিনের হাতের কাজ
বিভাগ
গয়না
অন্য নামে
semi bridal bangles, traditional bangles, red white bangles, pola set, Bengali jewellery, handmade bangles, mirror work bangles, ghungroo bangles, festive jewellery, bangle set

কারিগরের সঙ্গে পরিচয়

Little Kohinoor Studio

Little Kohinoor Studio

হাতে গড়া গয়নাঢাকা

“Every pieces are made by my soul ♥️”

ছোটবেলা থেকেই নিজের হাতে কিছু তৈরি করার স্বপ্ন ছিল। সেই ভালো লাগা থেকেই নিজের চেষ্টায় আর্ট শেখা এবং ধীরে ধীরে Handmade Jewellery তৈরির প্রতি ভালোবাসা জন্মানো। বিদেশের Jewellery Artist-দের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল এই ছোট্ট পথচলা। আর Little Kohinoor Studio নামটার পেছনেও রয়েছে আমার খুব প্রিয় একটি গল্প। সবসময় ভেবেছি, জীবনে কখনো নিজের কিছু শুরু করতে পারলে সেটার নাম রাখব আমার মায়ের নামে। তাই আমার এই ছোট্ট স্বপ্নের নামটাও আম্মুকে ঘিরেই। 😇🤗 পড়াশোনার পাশাপাশি Little Kohinoor Studio আমার এক টুকরো শান্তির জায়গা, যেখানে গয়না থেকে শুরু করে Canvas Painting, Clay Art—সবকিছুতেই মিশে থাকে আমার সময়, পরিশ্রম আর ভালোবাসা। আমার ইচ্ছে, আমার হাতে তৈরি প্রতিটি জিনিস কারও না কারও প্রিয় হয়ে উঠুক। আপনাদের প্রতিটি অর্ডার শুধু একটি কেনাকাটা নয়, আমার ছোট্ট স্বপ্নকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। ❤️

দোকানে যান

রিভিউ

এখনো কোনো রিভিউ নেই।

শুধু যে ক্রেতারা পণ্যটি হাতে পেয়েছেন, তাঁরাই রিভিউ দিতে পারেন।

Little Kohinoor Studio-এর আরও কাজ

সব দেখুন

আরও হাতে গড়া গয়না

সব দেখুন
Little Kohinoor Studio-এর তৈরি কোরিকা, ঢাকা

কোরিকা

৳২৪০

Little Kohinoor Studio, ঢাকা

২ দিনে বানানো হয়

জেনে রাখুন

লীলা সেটে কী কী চুড়ি থাকছে?

লীলা সেটে থাকছে মোট পাঁচটি চুড়ি—একটি মোটা বালা, দুটি পলা এবং দুটি চিকন চুড়ি।

লীলা কোন কোন সাইজে পাওয়া যাবে?

লীলা পাওয়া যাচ্ছে ২.৪, ২.৬ ও ২.৮—এই তিনটি সাইজে। অর্ডার করার সময় আপনার পছন্দের সাইজটি নির্বাচন করুন।

চুড়িগুলোর যত্ন কীভাবে নিতে হবে?

চুড়িতে পানি লাগানো যাবে না এবং অতিরিক্ত ঘষাঘষি করা যাবে না। ব্যবহারের পর নরম কাপড় দিয়ে আলতো করে মুছে বক্সে রেখে দিন।

কবে পৌঁছাবে?

আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি, আর কারিগর ৪৮ ঘণ্টার মধ্যে প্যাক করেন। এরপর কুরিয়ারে সাধারণত ঢাকার ভেতরে ২–৩ দিন আর ঢাকার বাইরে ৪–৫ দিন লাগে। অর্ডারে বানানো জিনিসে বানানোর সময় যোগ হয়।

কীভাবে টাকা দেব, ডেলিভারি খরচ কত?

ক্যাশ অন ডেলিভারি: পার্সেল পৌঁছালে কুরিয়ারকে টাকা দিন। এক অর্ডারে সর্বোচ্চ ৩ জন কারিগরের জিনিসে ডেলিভারি ঢাকার ভেতরে ৳৭০, বাইরে ৳১৩০।

ভাঙা বা ভুল জিনিস এলে?

টাকা দেওয়ার আগে রাইডারের সামনে পার্সেল খুলে দেখুন। ভাঙা বা ভুল হলে ফেরত দিন, কোনো টাকা দিতে হবে না। রাইডার চলে যাওয়ার পর আর ফেরত দেওয়া যায় না।